• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা বন্ধে সিভিল সার্জনকে স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধা জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা বন্ধ করে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে আন্দোলনের নেতাকর্মীরা এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে অতনু সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ করেন, জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা, প্রয়োজনীয় ওষুধের সংকট এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম অকেজো করে রেখে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে দালাল চক্রের দৌরাত্ম্য এবং সনির্দিষ্ট অনিয়মের তথ্য ও ভিডিও প্রমাণসহ এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো-  চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, দালাল চক্র নির্মূল করা, সরকারি ওষুধের সঠিক বণ্টন নিশ্চিত করা এবং অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপি প্রদানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসব অব্যবস্থাপনা দূরীকরণে কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে, সাধারণ জনগণের স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গাইবান্ধার সিভিল সার্জন স্মারকলিপি গ্রহণ করে অভিযোগগুলো খতিয়ে দেখার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গাইবান্ধার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪
চাটমোহরে ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২
চাটমোহরে ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২