সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ দুপুরে সলঙ্গার হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫১ হাজার টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯)কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সলঙ্গার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ নিয়ে মোট উদ্ধার জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় জাল টাকা সংগ্রহ করে আসল নোট হিসেবে লেনদেন করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







