• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় ক্রীড়াবিদদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ পি.এম.
প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে ‘শাপলা হল’-এ ক্রীড়াবিদদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন-ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হল’-এ জাতীয় ক্রীড়াবিদদের মাসিক ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ক্রীড়াবিদদের ‘ক্রীড়া কার্ড’ বিতরণ এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানও করেন তিনি।   জাতীয় ক্রীড়াবিদ ভাতা কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন 

সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।  

এটি দেশের প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদ এই সুবিধা পাচ্ছেন। সরকারের লক্ষ্য, ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা।

সরকারি বেতন কাঠামোর আওতায় চালু হওয়া এ কার্যক্রমের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে-‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাতাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস পর পর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখলে সুবিধা অব্যাহত থাকবে, নতুবা তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সকল ক্রীড়াবিদের জন্য সমান পরিমাণ ভাতা নির্ধারণ করা হলেও এখনও এর পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্য এটি সংরক্ষিত রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ ২০ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে
ওয়ান ইলেভেন কানেকশন গুরুত্বপূর্ণ ২০ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি
সংসদে নাহিদ ইসলাম আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি
স্বাস্থ্য খাতে কোনো টাকা নেই, সব লুটপাট হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে কোনো টাকা নেই, সব লুটপাট হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী