• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালন ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০১:১২ পি.এম.
ডিএসসিসির নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়-ছবি-ভিওডি বাংলা

আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, রিসাইক্লিং কার্যক্রম জোরদার এবং আধুনিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ডিএসসিসির নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জনে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। জনগণ ও সিটি কর্পোরেশন যৌথভাবে দায়িত্ব পালন করলে বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে উভয় পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

বক্তারা আরও বলেন, বর্জ্য আলাদা করে সংরক্ষণ, পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ এবং রিসাইক্লিং ব্যবস্থা চালু করা ছাড়া পরিবেশ দূষণ কমানো সম্ভব নয়। বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের সময় পৃথকভাবে সংগ্রহ করা গেলে ডাম্পিংয়ের চাপ কমবে এবং পরিবেশ দূষণও হ্রাস পাবে।

অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। ডাম্পিং এলাকায় পরিবেশের অবনতির কারণে কর্মীদের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়। এ কারণে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বর্জ্য পরিবহন ব্যবস্থা চালুর ওপর জোর দেন বক্তারা।

এ সময় সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের আহ্বান জানানো হয়। বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ডাম্পিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিএসসিসি সূত্রে জানানো হয়, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে নতুন প্রযুক্তি ও ছোট আকারের সংগ্রহ যান ব্যবহারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশীয়ভাবে কম খরচে এসব সরঞ্জাম তৈরির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’