• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সংসদে নাহিদ ইসলাম

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে নয়, বরং সংস্কারের লক্ষ্যে তারা সংসদে এসেছেন।

রোববার (২৯ মার্চ) রাতে সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘ সময় ধরে কথা বলার সুযোগের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ফ্লোর দেওয়ার ক্ষেত্রে স্পিকার কোনো ধরনের বৈষম্য করবেন না।

তিনি বলেন, ‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’

সংসদের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে দুটি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি গণভোট এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। তার মতে, এই গণভোটের ভিত্তি ছিল ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল