• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাবেক স্পিকার জমিরউদ্দিনের বাসায় ডেপুটি স্পিকার কায়সার কামাল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ধানমন্ডিতে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বাসায় সৌজন্য সাক্ষাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল-ছবি: বাসস
ধানমন্ডিতে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বাসায় সৌজন্য সাক্ষাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল-ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-এর ধানমন্ডির বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (২৮ মার্চ) ডেপুটি স্পিকার সৌজন্য সাক্ষাৎ-এর বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাতে কায়সার কামাল বলেন, জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চান। তিনি আশা প্রকাশ করেন, সংসদ দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে আবারও প্রতিষ্ঠিত হবে।

ডেপুটি স্পিকার এ সময় জমিরউদ্দিন সরকারকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। জবাবে সাবেক স্পিকার তাকে ধন্যবাদ জানান।

কায়সার কামাল বলেন, অতীতের কয়েকটি সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারেনি এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্র দীর্ঘদিন অনুপস্থিত ছিল। তিনি উল্লেখ করেন, একতরফা নির্বাচনের কারণে সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার হিসেবে তার লক্ষ্য থাকবে নিরপেক্ষতা বজায় রেখে সরকারি দল ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এর মাধ্যমে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এ ছাড়া ডেপুটি স্পিকার সংসদে গণতন্ত্র ফিরে আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে সন্তোষ প্রকাশ করেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি
ছবি: সংগৃহীত
বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট