• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি

সাবেক এমপি আব্দুল মোমিন আর নেই


প্রকাশ:  ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক এমপি আব্দুল মোমিন আর নেই

বগুড়া প্রতিনিধি
বিএনপি মনোনীত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা (৭৬) মারা গেছেন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আব্দুল মোমিন তালুকদার খোকা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে লাইফ সার্পোটে ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।

মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত দুইবারের জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিনবারের এমপি ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত