• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

দিনাজপুর প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ভোরের নীরবতা ভেঙে দিনাজপুরের বিরামপুরে ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিট্যাজ স্লিপার’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। আহত ছয়জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মোশারফ হোসেন বাবুল, তিনি বাসের যাত্রী এবং তার বাড়ি পঞ্চগড়ে। অপর নিহত ব্যক্তি বাসচালকের সহকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অণ্ডকোষ চেপে ভয়াবহ নির্যাতন, কান্নায় ভেঙে পড়লেন সেই এমডি
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১