• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৮:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটায়, তার নেপথ্যে নাশকতা ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদ কমিটি। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই কমিটি সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কাজ করবে এবং মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে: ঘটনা নাশকতা কিনা, আর সাউন্ড সিস্টেমে প্রকৃত সমস্যা কী এবং তা কীভাবে সমাধান করা যায়।

চিফ হুইপ বলেন, "হেডফোনের সমস্যা নিয়ে সকলেরই অভিযোগ আছে। এত বড় হেডফোন ব্যবহারে সংসদে বক্তৃতা ঠিকমতো শোনা যায় না, মাথা ও কান উভয়ই গরম হয়ে যায়। এটি অবশ্যই পরিবর্তন হবে।"

এছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, সকল সদস্যের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজনীয় কেনাকাটা ১০ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। আগামী ৩০ মার্চ আবার বৈঠক বসবে।

বৈঠকে কমিটির সদস্যরা ৫ আগস্টের পরে সাউন্ড সিস্টেম ঠিকমতো কাজ না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। চিফ হুইপ বলেছিলেন, “তারপরও সব চেষ্টা করা হয়েছে যাতে ব্যবস্থা টিকে থাকে।”

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সেতু মন্ত্রী রবিউল, প্রতিমন্ত্রী রাজিব আহসানের শোক
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সেতু মন্ত্রী রবিউল, প্রতিমন্ত্রী রাজিব আহসানের শোক
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন