• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার মাঝেই বঙ্গভবনে ঘটে যায় এক দৃষ্টি আকর্ষণকারী মুহূর্ত—প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ডেকে নেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে।

২৬ মার্চ (স্বাধীনতা দিবস) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে উপস্থিত ছিলেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই দূর থেকে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আহ্বানে দ্রুত এগিয়ে গিয়ে কুশল বিনিময় করেন মো. তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী তামান্না ফেরদৌস শিখার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বঙ্গভবনে তাদের প্রথম সাক্ষাৎ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যায় আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
রামিসা হত্যায় আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু