• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যেও সরকার প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে। তেলের অতিরিক্ত মজুদকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। তেল সরবরাহে কোনো ঘাটতি নেই।

শনিবার (২৮ মার্চ) বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই বৈঠক বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারী দলের সভাকক্ষে শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে চিফ হুইপ জানান, “জ্বালানি তেলের চোরাচালান রোধ এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া, এবার ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও তিনি নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও বলেন, স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সরকারি দলের সংসদ সদস্যরা সভায় শোকও প্রকাশ করেছেন। আগামীকালও সংসদীয় দলের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আজকের বৈঠকে ১৩৩ অধ্যাদেশ সম্পর্কিত কোনো আলোচনা হয়নি।

নুরুল ইসলাম মনির মতে, অধিবেশনের পর আগামীকাল আরও একবার সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী