• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-নিরোধক ডিপোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার (২৮ মার্চ) ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হামলার ফলে ওই ডিপো ধ্বংস হয়ে গেছে।

ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, হামলার সময় ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এবং আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। তবে হামলার পরে সঠিক অবস্থা এখনও জানা যায়নি। বিষয়টি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে।

ফেব্রুয়ারি ২৮ তারিখে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। এর অংশ হিসেবে দুবাই ও আবুধাবিতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কমান্ডার এবং সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-নিরোধক ডিপোও ধ্বংস করা হয়েছে।”

উল্লেখ্য, একই দিনে দুবাই সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!