• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

তরুণরা তুচ্ছ কারণে রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করছে, এটা ঠিক নয়: আইজিপি

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

তুচ্ছ বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা থেকে তরুণদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্র—উভয়ের জন্যই ক্ষতিকর।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে আমাদের সবার ক্ষতি হয়।”

দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা।”

তরুণদের অপরাধে জড়িয়ে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, “তরুণরা মাদক ও ছিনতাই এ জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরইমধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

এছাড়া দেশের নগর ব্যবস্থাপনা উন্নয়নে পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আইজিপি বলেন, “ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি