• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা মধ্যপ্রাচ্যের ৪ দেশে দফায় দফায় ইরানের হামলা তরুণরা তুচ্ছ কারণে রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করছে, এটা ঠিক নয়: আইজিপি শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি জ্বালানি তেলে প্রতিদিন সরকারের ভর্তুকি ১৬৭ কোটি টাকা মোদিকে লেখা ট্রাম্পের বার্তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল, কি আছে বার্তায়? হাটে হাড়ি ভাঙলেন আসিফ, জানালেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতার গোপন শর্ত সমাজসেবামূলক মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনার আহ্বান ডিএসসিসি প্রশাসকের তেলের সংকটে ইজিবাইকে কনের বাড়িতে বর

শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ১০:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। র‍্যাব-৬ ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এক সহযোগীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত চক্র পরিচালনা করছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব বলেন, “ইয়ার আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস পাইপলাইন লিকেজ, চলন্ত বাসে ভয়াবহ আগুন
গ্যাস পাইপলাইন লিকেজ, চলন্ত বাসে ভয়াবহ আগুন
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতা দিবসে বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান
স্বাধীনতা দিবসে বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান