• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক সমাপ্ত

সহসাই ঘুরছে না ট্রেনের চাকা


প্রকাশ:  ২৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
সহসাই ঘুরছে না ট্রেনের চাকা

নিজস্ব প্রতিবেদক

ট্রেন চালু করতে সমঝোতার বৈঠক শেষ হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত ট্রেন চলার কোনো খবর নেই। তাই সারাদেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোন সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে যান।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকল পক্ষকে নিয়ে কয়েক দফায় দুই ঘণ্টার বেশি বৈঠক চললেও চূড়ান্ত সিদ্ধান্ত করা যায়নি। কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩