• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পি.এম.
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

দেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উদ্যোগ জোরদার করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ রবিবার সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের সভার আয়োজন করছে। সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত থাকবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত বৈঠকের সিদ্ধান্তসমূহের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নোবেল দে আরও জানান, সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে, সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের
প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি