• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সৌদি যুবরাজকে সহযোগিতার প্রস্তাব জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানি ড্রোন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রাথমিকভাবে সৌদি ক্রাউনপ্রিন্স এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।

এএফপি জানায়, অঘোষিত এক সফরে সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় পৌঁছান জেলেনস্কি। সেখানে ক্রাউনপ্রিন্স তাকে স্বাগত জানান এবং তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলেনস্কি বলেন, “ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন।” তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরু থেকেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও জর্ডানে কাজ করছেন আমাদের বিশেষজ্ঞরা এবং তারা ইতোমধ্যেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন।”

জেলেনস্কি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় ২০০-এর বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ কাজ করছেন। এরা ইরানি ড্রোন আটকানো ও ধ্বংসে বিশেষভাবে পারদর্শী।

সৌদি আরবের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, জেলেনস্কি এবং ক্রাউনপ্রিন্সের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশ নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। রাশিয়া এমনকি বিভিন্ন পাল্লার ইরানি ড্রোন উৎপাদনের জন্য নিজস্ব কারখানাও স্থাপন করেছে।

ইরানি ড্রোনের হামলা মোকাবেলায় ইউক্রেনের বিশেষজ্ঞরা এ প্রযুক্তিতে অভিজ্ঞ হয়ে উঠেছেন। বর্তমানে ড্রোন-বিধ্বংসী এয়ার ডিফেন্স প্রযুক্তিতে ইউক্রেনকে বৈশ্বিক নেতা হিসেবে গণ্য করা হয়। ইউক্রেন এমন কিছু বিশেষ প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়েছে, যা শুধুমাত্র ইরানি ড্রোন ধ্বংসে কার্যকর।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত