• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চরম সৈন্য সংকটে ইসরায়েল:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ মোকাবেলায়

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ০১:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

চরম জনবল সংকটে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ অবস্থায় ‘সেনাবাহিনী ভেঙে পড়ার’ শঙ্কা প্রকাশ করেছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, এক টেলিভিশন ভাষণে দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড কড়া ভাষায় নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, আইডিএফ তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। সরকার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রাখছে।

এ সময় ইয়ার ল্যাপিডও দেশটিতে একটি বড় ধরনের ‘নিরাপত্তা বিপর্যয়ের’ আশঙ্কার কথা জানিয়েছেন।

ল্যাপিড আরও বলেন, সরকার কোনো কৌশল ছাড়াই, প্রয়োজনীয় উপায় ছাড়া এবং অতি সামান্য সৈন্য নিয়ে সেনাবাহিনীকে একটি বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে।

ভিওডি বাংলা/আরকেএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত