• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মার্চ ২০২৬, ১০:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে, ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩:৩০টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যেতে পারে। এ সময় এই এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আবহাওয়ায় পরিবর্তন ঘটতে পারে। এই অবস্থায় আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুডিশিয়াল সার্ভিসের ৪ বিচারকের পদোন্নতি, বদলি ৩৪ জন
ছবি: সংগৃহীত
পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ছবি: সংগৃহীত
খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার