• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো.জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।  অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুডিশিয়াল সার্ভিসের ৪ বিচারকের পদোন্নতি, বদলি ৩৪ জন
ছবি: সংগৃহীত
পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ছবি: সংগৃহীত
খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার