• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রমনা কালী মন্দিরের সঙ্গে বিএনপির আত্মার সম্পর্ক রয়েছে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রমনা কালী মন্দিরের সঙ্গে বিএনপির আত্মার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, মন্দির পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতাদের উদ্যোগ ও সহযোগিতার কারণেই এটি পুনর্নির্মাণ সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে সিটি কর্পোরেশন পাশে থাকবে।

মঙ্গলবার ২৪ মার্চ সন্ধ্যায় রমনা কালী মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাবু গয়েশ্বর রায় চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বিএনপিও সহযোগিতা করেছে। তাই মন্দিরের জন্য কিছু করতে পারলে আমরা খুশি হব।

ডিএসসিসি প্রশাসক বলেন, সাম্প্রতিক নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা প্রমাণ করেছেন যে তারা কোনো দলের কেনা নন; দেশের প্রয়োজনে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এটিই দেশপ্রেম ও মাটির প্রতি ভালোবাসার পরিচয়।

ভবিষ্যতেও এই পারস্পরিক বিশ্বাস বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, মন্দিরের আরও উন্নয়ন কাজ বাকি রয়েছে এবং ঢাকা সিটি কর্পোরেশন এসব কাজে সহযোগিতা করবে। তিনি জানান, ধর্ম যার যার হলেও দেশ সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক এবং সবার সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, মহাখালী এলাকায় রক্ষা কালী মন্দির পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগ ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে, যা পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের উদাহরণ।

আবদুস সালাম বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জরুরি। ধর্মীয় হানাহানি দেশের জন্য মঙ্গলজনক নয়। দীর্ঘ সময় গণতন্ত্র না থাকার পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন এবং সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, মন্দিরের পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তায় সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ