• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইআরজিসির গোয়েন্দা সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে রাতভর চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও বিভিন্ন সরকারি ভবন লক্ষ্যবস্তু করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে তেহরানে অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) দুটি গোয়েন্দা সদর দপ্তর এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি কার্যালয় রয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, তেহরানসহ উত্তর ও মধ্য ইরানের ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুতের ভূগর্ভস্থ স্থাপনা, লঞ্চিং সাইট, নীতিনির্ধারণী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার অফিস, বিভিন্ন অস্ত্রাগার এবং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সেনাবাহিনীর দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর তারা ইরানের আনুমানিক ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে ৩৩০টি ধ্বংস বা অকেজো করেছে। অনেক লঞ্চার ভূগর্ভস্থ টানেলে আটকা পড়েছে, কারণ বিমান হামলায় প্রবেশপথ ধ্বংস হয়ে গেছে।

প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার সকালে তেল আবিবের একটি জনবহুল এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ১০০ কেজি বিস্ফোরক সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন সামান্য আহত হয়েছেন।

এই সংঘাত এমন সময় তীব্র হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন চলমান যুদ্ধ (২৮ ফেব্রুয়ারি থেকে) বন্ধের জন্য আলোচনার চেষ্টা করছে। তবে ট্রাম্পের ঘোষণার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে আইআরজিসির প্রধান নিরাপত্তা সদর দপ্তরে নতুন হামলা চালায়।

ইসরায়েলের দাবি, সদর দপ্তরটি বেসামরিক এলাকায় অবস্থিত ছিল এবং এখান থেকেই আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। তারা জানিয়েছে, অবশিষ্ট ১৫০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা