• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পি.এম.
ইরানিদের জন্য কাশ্মীরের বাসিন্দাদের সহায়তা। ছবি: সংগৃহীত
ইরানিদের জন্য কাশ্মীরের বাসিন্দাদের সহায়তা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে ভারত-শাসিত কাশ্মীরের বাসিন্দারা। এরমধ্যে রয়েছে নগদ অর্থ ও মূল্যবান ধাতু। কেউ কেউ ভেড়া বা ছাগলের মতো গৃহপালিত পশুও দান করেছেন।  

নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস কাশ্মীরিদের সহায়তা দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। একই সঙ্গে নগদ অনুদান পাঠানোর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করা হয়েছে।

দূতাবাসটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আপনাদের দয়া ও মানবতা আমরা কখনো ভুলব না। ধন্যবাদ, কাশ্মীরির।’

স্বেচ্ছাসেবীরা জানান, অনেক মানুষ সোনা, তামার বাসনপত্র ও নগদ অর্থ দান করছেন। 

৩০ বছর বয়সী আফশানা খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য ইরানিদের প্রতি সংহতি জানানো। যাদের কাছে অর্থ বা মূল্যবান জিনিস নেই, তারা তাদের গৃহপালিত পশু দান করছেন।’

ইতিহাসবিদদের মতে, শত শত বছর আগে এই হিমালয় অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে ইরানি পণ্ডিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে কাশ্মীরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। তারা লাল, কালো ও হলুদ পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন।

২৯ বছর বয়সী ছাত্রী আইমান জেহরা বলেন, ‘শুধু শিয়ারাই নয়, সুন্নি সম্প্রদায়ও সাহায্য করছে। এটি আমাদের ঐক্য এবং ইরানে আমাদের ভাইদের পাশে থাকার প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র, এ কারণে আমরা তাদের সাহায্য করছি এমন নয়। যখন ফিলিস্তিনিদের সাহায্যের প্রয়োজন ছিল, তখন ইরানই তাদের পাশে দাঁড়িয়েছিল।’

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের শক্তি বাড়াতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত
যৌথ সামরিক মহড়ায় নামছে চীন ও রাশিয়া
ছবি: সংগৃহীত
ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেলেন ৯ ফিলিস্তিনি