• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলে হামলা আরও কঠোর করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে ইরান প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এবার দেশটি আরও কঠোর হামলার হুমকি দিয়েছে।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে আমরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করব।”

আইআরজিসি আরও বলেন, “আমরা জায়নবাদী সরকারের অপরাধী সেনাবাহিনীকে এই মর্মে সতর্কবার্তা দিচ্ছি যে লেবানন ও ইসরায়েলের নিরীহ বেসামরিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা আমাদের সতর্কবার্তায় কর্ণপাত না করে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে আমরা আরও কঠোর হামলা শুরু করব।”

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়। ইরানের ওপর হামলার পাশাপাশি ইসরায়েল লেবাননে ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহকে লক্ষ্য করেও বিমান অভিযান পরিচালনা করছে।

গত নভেম্বর মাসে লেবাননের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করেছিল। সেই চুক্তি ভঙ্গ করেই আইডিএফ বিমান অভিযান চালাচ্ছে। প্রায় ২৩ দিনের অভিযানে ইতোমধ্যে লেবাননে ৬ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত