• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, মাধ্যমিক পাসেই আবেদন

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পি.এম.
টেলিযোগাযোগ অধিদপ্তর। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

চাকরির সুযোগ দিচ্ছে টেলিযোগাযোগ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি দুটি পদে মোট ৩১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগের তথ্য:

প্রতিষ্ঠানের নাম: টেলিযোগাযোগ অধিদপ্তর
চাকরির ধরন: সরকারি চাকরি

পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে—বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৫টি
বেতন: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:
প্রথম পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং দ্বিতীয় পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬

ভিওডি বাংলা/আ

আরও জানতে পিডিএফ ডাউনলোড করুন
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
দেখবেন যেভাবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন