• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা বিকালে নেওয়া হবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের নিয়োগে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী। সে হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে প্রতিযোগিতা করবেন প্রায় ৭৫ জন।

পরীক্ষার সময় পরিবর্তন হলেও অধিদপ্তরের জারি করা কড়া নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি