ইরানি হামলায় ইসরায়েলে এ পর্যন্ত আহত ৪ হাজার ৮২৯

ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রে হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন ৪ হাজার ৮২৯ জন। এদের মধ্যে ১১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং ১২ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় ওই বৈঠক।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে তেহরানে সামরিক অভিযান চালায়।
এই হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান সংঘাতে ইরানে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সমানতালে ইরানও প্রতিহত জবাব দিচ্ছে। যুদ্ধ শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ছয়টি দেশে—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে—যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যা এখনও অব্যাহত আছে।
সূত্র: আলজাজিরা
ভিওডি বাংলা/এমএস







