• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিরাপত্তা জোরদারের মধ্যেই ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা সংবেদনশীল সামরিক স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থানের তথ্য ও নথি সংগ্রহের চেষ্টা করছিলেন।

পুলিশের দাবি, এই তথ্য শত্রুপক্ষের কাছে পাঠানোর পরিকল্পনাও ছিল তাদের।

অভিযান চালিয়ে সন্দেহভাজনদের কাছ থেকে বিভিন্ন ধরনের যোগাযোগের যন্ত্র এবং কিছু নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং গুপ্তচরবৃত্তি প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। তবু বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটতে থাকে।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা