• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনেক দেশই বিস্মিত, দাবি মোদির

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পি.এম.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধঘটিত বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারতের নীতি, কৌশল ও সক্ষমতা অনেক দেশকে বিস্মিত করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারত নিজের স্বার্থ, শান্তি ও সংলাপের পথেই এগিয়ে চলেছে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এক সম্মেলনে দেওয়া বক্তব্যে মোদি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারত উন্নয়ন, অগ্রগতি ও আস্থার পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে দেশটি সম্পর্ক গড়ে তোলা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সংকট মোকাবিলায় সক্ষমতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বিশ্ব যখন বিভিন্ন শক্তির বলয়ে বিভক্ত, তখন ভারত বিভিন্ন দেশের সঙ্গে বিস্তৃত ও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। মোদি বলেন, “আমরা কারও পক্ষে নই; আমরা ভারতের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে এবং শান্তি ও সংলাপের পক্ষে।”

একই বক্তব্যে তিনি বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করে বলেন, অতীতে তারা দেশের স্বার্থের চেয়ে ক্ষমতা ধরে রাখতেই বেশি মনোযোগী ছিল। তার অভিযোগ, আগের সরকারের সময় জ্বালানি খাতে নেওয়া সিদ্ধান্তের ফলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর বড় আর্থিক চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, করোনা-পরবর্তী সময়ে একের পর এক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভারত সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

মোদি দাবি করেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার মধ্যেও ভারত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদাহরণ তৈরি করেছে। জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে জনগণের ওপর চাপ কমাতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারত এখন একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা