• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংঘাত নয়, আলোচনাই সমাধান: ইইউ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্বাভাবিকতা দেখা দিয়েছে, যার ধাক্কা খাচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন অস্ট্রেলিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। সোমবার অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, “(এ যুদ্ধের কারণে) বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং ইতোমধ্যে তেল-গ্যাসের দাম, ব্যবসা-বাণিজ্য এবং আমাদের সমাজে তার প্রভাব আমরা স্পষ্টভাবে অনুভব করছি।”

তিনি আরও বলেন, “এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন আলোচনা ও কূটনৈতিক পন্থায় একটি সমাধানে পৌঁছাই এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাই।”

সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার তীব্র সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন উরসুলা ভন ডার লেন।

দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব চলছে। এই বিরোধ মেটাতে গত ৪ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন। একাধিক দফা বৈঠক হলেও ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

এরপর সংলাপ ভেঙে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই, ২৮ অক্টোবর ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা থেকে শুরু হয় ত্রিপক্ষীয় সংঘাত।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা
ইরানিদের সহায়তায় দু হাত খুলে দান করছে কাশ্মীরিরা