• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রয়োজনে পাম্পে বাড়বে নিরাপত্তা: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ পি.এম.
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

প্রয়োজনে পেট্রল পাম্পকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে মূল্য বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ঈদের আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। ঈদের আগে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রয়োজন হলে এখনো তা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঈদের আগে তেলের কিছু সংকট থাকলেও সরকারের দ্রুত পদক্ষেপের কারণে ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়েনি। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এদিকে, পেট্রল পাম্প মালিকদের সংগঠন জানিয়েছে, যেখানে তেল সরবরাহ রয়েছে সেখানে পাম্প খোলা রাখা হয়েছে, আর যেখানে নেই সেখানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

অন্যদিকে, ফিলিং স্টেশনে কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা রোধে মালিকদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি জারি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ