• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, ৩ তদন্ত কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ এ.এম.
সকালে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাস-ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

রোববার (২২ মার্চ) সকালে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে-একটি বিভাগীয় এবং অন্যটি জোনাল। প্রতিটি কমিটিতে ৬ জন করে সদস্য থাকছেন। বিভাগীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার ডা. তাহামিনা ইয়াছমিন এবং কমান্ড্যান্ট, আরএনবি মো. শহীদ উল্লাহ।

আরও পড়ুন: কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

জোনাল তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) জহিরুল ইসলাম।

আরও পড়ুন: নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা অনুদান

এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন, কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

দুর্ঘটনার সময় মামুন পরিবহন নামের বাসটিকে ট্রেন ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যায়। প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে দেওয়ানগঞ্জে চার শিশুর মৃত্যু
ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে দেওয়ানগঞ্জে চার শিশুর মৃত্যু
শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছাত্রদলের মধ্যাহ্নভোজ
বাকৃবি শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছাত্রদলের মধ্যাহ্নভোজ