• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ইরানের পাশে থাকার আশ্বাস রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নওরোজের (পারস্য নববর্ষ) শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়।

বার্তায় পুতিন বলেন, “কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে।”

তবে বন্ধুত্বের এই বার্তার মধ্যেও বাস্তবে রাশিয়া ইরানকে কতটা সাহায্য করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্রের দাবি, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে গেলেও মস্কো থেকে আসল সাহায্য খুব সীমিত।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছিল, মস্কো যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানকে তথ্য দেওয়া বন্ধ রাখবে। তবে যুক্তরাষ্ট্র এটি প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই রিপোর্টকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়া মনে করে, ইরান ও ইসরায়েলের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির সরাসরি সুবিধা পাচ্ছে রাশিয়া।

এছাড়া, রাশিয়া ইরানের কৌশলগত অংশীদার হলেও চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। মস্কোর আশঙ্কা, ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে মধ্যপ্রাচ্যে ভয়ংকর পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড
বিপ্লবীগার্ড মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
বিপ্লবীগার্ড মুখপাত্র জেনারেল নায়িনি নিহত