• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক    ২০ মার্চ ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন ইসরাইলি হামলার ২১তম দিন চলছে। এ পরিস্থিতিতে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের ‘নিরপেক্ষতা’ বজায় রাখতেই দেশটি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার (২০মার্চ) এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ‘ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।’

মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল।

ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্পেনের আশ্রয়ে ২০ শিশুসহ শত ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত
খামেনির শোক র‌্যালি শুরু, তেহরানে লাখো মানুষের সমাগম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২