• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিপ্লবীগার্ড মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পি.এম.
আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি। ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ভোরে এই হামলা চালানো হয়। সংস্থাটি তাদের টেলিগ্রাম বার্তায় নায়িনির নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করে।

এদিকে মেহর নিউজের বরাতে তুর্কি টুডে জানায়, মৃত্যুর আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়ভাবে বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম।

যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি আরো বলেন, এই লড়াই অব্যাহত থাকবে। ইরানের জনগণের মনোভাব তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই জনগণ রয়েছে।’ যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ থেকে যুদ্ধের অন্ধকার ছায়া পুরোপুরি দূর হলে তবেই এই সংঘাতের ইতি টানা উচিত।’

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ওই মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, রাতভর এক বিমান হামলায় নাঈনি নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!