• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়েছে ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানে উৎসবের আমেজে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

শনিবার (২১ মার্চ) দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন।

সরকারি টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ভোর থেকেই রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে খোলা স্থানে জামাতে অংশ নেন।

শুধু তেহরানেই নয়, আরাক, জাহেদান ও আবাদানসহ বিভিন্ন শহরেও একই চিত্র দেখা গেছে। নিরাপত্তা ঝুঁকি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় উৎসব পালনে অংশ নেন সাধারণ মানুষ।

এদিকে ঈদের দিনেই সাম্প্রতিক হামলায় নিহত দেশটির গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজায় অংশ নেন বহু মানুষ। শোকের আবহের মধ্যেও ধর্মীয় অনুশাসন পালনে ইরানিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান ক্ষতি
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান ক্ষতি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে: ইরান
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে: ইরান
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লীদের ওপর গ্রেনেড হামলা
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লীদের ওপর গ্রেনেড হামলা