• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ১১:০৬ এ.এম.
ঈদের সকালে তেহরানের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সকালেও থামেনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক শহরে দফায় দফায় বিস্ফোরণ ও বিমান হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

শনিবার (২১ মার্চ) ভোরে, স্থানীয় সময় যখন মুসলিম উম্মাহ ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই তেহরান ও আশপাশের এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর যুদ্ধবিমান থেকে এসব হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্র জানায়, তেহরান ছাড়াও শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। ইরানের সংবাদমাধ্যম ‘খবরঅনলাইন’ ও আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহর’ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু এলাকায় কাঁপন অনুভূত হয়।

ভয়েস অব আমেরিকার পার্সিয়ান সার্ভিসের তথ্য অনুযায়ী, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজ এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে পশ্চিম তেহরানের একটি বড় বিস্ফোরণের পর সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাজধানীর বাইরে দক্ষিণ তেহরানের শাহর-ই রে, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইসফাহান শহরেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার জবাবে ইরান ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে পুরো অঞ্চলে নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লীদের ওপর গ্রেনেড হামলা
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লীদের ওপর গ্রেনেড হামলা
ইরান ড্রোন হামলা চালালো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপর
ইরান ড্রোন হামলা চালালো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপর
ইরানের হামলায় কাতারের এলএনজি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতি
মেরামতে লাগবে ৫ বছর ইরানের হামলায় কাতারের এলএনজি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতি