• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ আবারও প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন—এমন প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি ‘যমুনা’ ত্যাগ করেন। এরপর থেকেই ভবনটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে উপযোগী করে সাজানোর কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা ও অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বিবেচনায় ভবনটিকে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ই বাহুল্য খরচ পরিহার করতে চান। তাই কোনো অপ্রয়োজনীয় খরচ করা হয়নি। ভিতরের রঙ করা হয়েছে, হাইজেনিক ওয়াশ করা হয়েছে যাতে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থাকে। সবকিছু খুব সীমিত বাজেটের মধ্যে করা হয়েছে।”

তিনি আরও জানান, তারেক রহমান ইতোমধ্যে ‘যমুনা’য় কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে তিনি কবে থেকে স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করবেন, তা এখনো নির্ধারিত হয়নি। নির্দেশনা পেলেই সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি।

এদিকে, ঈদের পর প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মিন্টো রোডের একটি সরকারি বাসভবনে উঠবেন বলে জানা গেছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী বলেন, “যে বাসাগুলো আমরা বুঝে নিয়েছি, সেগুলোতে সংস্কার কাজ চলছে। কিছু মন্ত্রীদের বাংলো ঈদের আগে বুঝিয়ে দেওয়া হবে, বাকিগুলো ঈদের পর।”

তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে বসবাস শুরু করেছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে চলবে না যেসব যানবাহন
২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে চলবে না যেসব যানবাহন