ঈদুল ফিতর ২০ বা ২১ মার্চ

দেশের বিভিন্ন প্রান্তে ঈদের চাঁদ দেখার অধীর অপেক্ষা দেখা যাচ্ছে। শেষ হওয়ার পথে পবিত্র রমজান মাস, এবং মুসলিম উম্মাহ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত।
মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে সাধারণত এটি এক দিন পরে পালিত হয়। তাই প্রাথমিক ধারণা অনুযায়ী বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে শনিবার (২১ মার্চ)।
জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করা হবে।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠক করবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ও ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে। আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই প্রাথমিক অনুমান অনুযায়ী বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদ উদযাপনের সম্ভাবনা প্রবল।
ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যা চাঁদের অবস্থানের ওপর নির্ভরশীল। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদের তারিখ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।
অতএব, বাংলাদেশে চূড়ান্ত ঈদের ঘোষণা চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে চলমান তথ্য ও আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ।
ভিওডি বাংলা/জা







