• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত কমিটির সভায় এই বছরের ফিতরা হার নির্ধারণ করা হয়-ছবি: সংগৃহীত

জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে। এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এছাড়া কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন আলেমও উপস্থিত ছিলেন।

ইসলামী শরিয়াহ অনুসারে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি যেকোনো একটি পণ্যের মাধ্যমে ফিতরা প্রদান করতে পারেন।

মুফতি মাওলানা আবদুল মালেক জানিয়েছেন, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ৫৯৫ টাকা, কিশমিশ ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৬৪০ টাকা, খেজুর ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা এবং পনির ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৮০৫ টাকায় দেওয়া যাবে।

তিনি আরও জানিয়েছেন, মূলত এই পণ্যের বাজারমূল্য অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়। তবে স্থানীয় খুচরা বাজারে মূল্য ভিন্ন হতে পারে। সেই অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় গ্রহণযোগ্য হবে।

এবারও চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। গত বছরও ফিতরার হার একই ছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই