• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অর্থ উপদেষ্টা

সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পি.এম.
শেয়ার করুন 0
সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার

নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। তিনি বলেন, ‘ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশসহ একাধিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠন করেছে। তবে অর্থনীতি সংস্কারে কোনও কমিশন গঠন হয়নি। অর্থনীতিবিদরা ধরনের কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে তিনি এমন প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, ‘সংস্কার নিয়ে অনেক কথা-বার্তা বলেছি। আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। সেটা যদি আমরা না করতে পারি... অর্থনৈতিক সংস্কার করা কঠিন, আবার সহজ। কঠিন হলো এখানে অনেকগুলো ফান্ডামেন্টাল আইন-কানুন রয়েছে। কিন্তু প্রক্রিয়াগত যে আইন-কানুন রয়েছে, সেগুলোর সঠিক, সুষ্ঠু স্বচ্ছভাবে ব্যবহার  করতে পারলে এই সংস্কার খুব বেশি কঠিন হবে না। বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকমতো ব্যবহার করছি না।

রাজস্ব আদায় ব্যবস্থাপনায় দেশ সঠিক পথে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মোটামুটি এগিয়ে আছি। প্রযুক্তিগত প্রক্রিয়াগত দিক থেকে পিছিয়ে আছি। আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে।

এই সময়ে রাজস্ব আদায় তা ব্যয় করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, ‘ব্যয়টা নির্বিচারে করবো, সেটা মোটেই ঠিক হবে না। আমাদের রাজস্ব আয় ব্যয় উভয়ই যৌক্তিক করতে হবে। এটা সবার আকাঙ্ক্ষা।

কর্মকর্তাদের উদ্দেশে এই উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আহরণে সহায়তা করুন। জোর করে টাকা-পয়সা আদায় করা যাবে না।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি