• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামিনেস্টির চিঠি হাইকোর্টে মামলা করলেন সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থী ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ এসপির নামে হোয়াটসঅ্যাপে ঈদের সম্মানী দাবি, গ্রেপ্তার ৩ পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান স্কুলভর্তিতে বাতিল হতে পারে লটারি

ব্রাহ্মণবাড়িয়া

সীমান্তে বিজিবির অভিযান ৩৩ লাখ টাকার মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও গাঁজা জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। সোমবার (১৬ মার্চ) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে বস্তার ভেতরে কার্টনে লুকানো অবস্থায় জিরা ১,২৬০ কেজি, পোস্তদানা ১১৯ কেজি, মেহেদী ২,৯১০ পিস এবং স্ক্রিন ব্রাইট ক্রিম ৮৬৪ পিস জব্দ করা হয়। জব্দ করা এসব ভারতীয় চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৩৩ লাখ ৭৩ হাজার ১০০ টাকা।

আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এদিকে একই দিন সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে আজমপুর বিওপির একটি টহলদল আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
নগদ টাকা লুটের অভিযোগ গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
এসপির নামে হোয়াটসঅ্যাপে ঈদের সম্মানী দাবি, গ্রেপ্তার ৩
এসপির নামে হোয়াটসঅ্যাপে ঈদের সম্মানী দাবি, গ্রেপ্তার ৩