• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নগদ টাকা লুটের অভিযোগ

গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর

   ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার শ্যামগঞ্জ বাজার এলাকায় একটি সাইকেল শোরুমে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ তার বাবা ও মা আহত হয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার লাউখাই গ্রামের বাসিন্দা নিরব মিয়া (২২) গত ১৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ বাজার শহীদ মিনার রোড এলাকায় তার সাইকেলের শোরুমে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত হান্নান মিয়া (৫০) ও রবিকুল (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন সেখানে এসে তার সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা নিরব মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি প্রতিবাদ করেন। অভিযোগে বলা হয়, তখন হান্নান মিয়া রামদা দিয়ে নিরব মিয়ার মাথা লক্ষ্য করে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাবা আবুল কালামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

এদিকে রবিকুল লোহার রড দিয়ে নিরব মিয়াকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় নিরব মিয়ার মা মোছা. খুদেজা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্তরা দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং দোকানের ক্যাশবক্স ভেঙে আনুমানিক ২ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মামলা করলে নিরব মিয়া ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত নিরব মিয়া, তার বাবা আবুল কালাম ও মা মোছা. খুদেজা খাতুনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে অভিযোগকারী নিরব মিয়া জানান, আহতদের চিকিৎসা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় গৌরীপুর থানা পুলিশের কাছে ১৫ মার্চ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/হুমায়ুন কবীর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু