• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

এসপির নামে হোয়াটসঅ্যাপে ঈদের সম্মানী দাবি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পুলিশ সুপারের (এসপি) ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করা এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন: শেরপুরের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (৩৪), ধুনট থানার চালাপাড়া গ্রামের মৃত রমজান আকন্দের ছেলে মো. বাদশা আকন্দ (৫০) এবং শেরপুরের খানপুর পশ্চিমপাড়া গ্রামের বাদশা আকন্দের ছেলে মো. রিপন (২২)।

পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটি দুটি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে পুলিশ সুপারের পরিচয় নকল করেছিল। তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের পরিচয় দেখিয়ে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদের সম্মানী বাবদ অর্থ দাবী করছিল।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সাহায্যে হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল এবং তিন হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার