• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মধুপুরে আদিবাসী বসতভিটা নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে মানবাধিকার প্রতিনিধি দল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে গারো আদিবাসী নারী ও শিশুদের ওপর হামলা, বসতভিটা ক্ষতিগ্রস্ত করা ও উচ্ছেদের চেষ্টার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছে মানবাধিকার সংগঠন সিটিজেনস ফর হিউম্যান রাইটস-এর একটি প্রতিনিধি দল। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে প্রতিনিধি দলটি মধুপুর উপজেলার চাঁদপুর এলাকার পূর্ব ধরাটি গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

অভিযোগ রয়েছে, গত ৯ মার্চ চাঁদপুর রাবার বাগানের কালো পাহাড় এলাকায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের অধীন রাবার বাগান কর্তৃপক্ষের মাঠ কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য স্থানীয় এক গারো পরিবারের নতুন ঘর নির্মাণকাজে বাধা দেন। এ সময় ঘরের খুঁটি ভেঙে ফেলা হয় এবং বসতভিটার ক্ষয়ক্ষতি করা হয়। 

এ ঘটনায় আনসার সদস্যদের সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক আনসার সদস্যকে গারো পরিবারের এক নারী সদস্যের দিকে রাইফেল তাক করে ভয়ভীতি প্রদর্শন করতে দেখা যায়।

ঘটনার পরদিন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে রাবার বাগান কর্তৃপক্ষ ও ভুক্তভোগী রমেন কুবি এবং শিবলী মাংসাং দম্পতির সঙ্গে কথা বলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে ইউএনও ও থানাকে অবহিত না করে এ ধরনের অভিযান না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, আদিবাসী যুব ফোরামের সভাপতি টনি ম্যাথিউ চিরান, ব্লাস্টের টাঙ্গাইলের স্টাফ ল’ইয়ার শামসিন্নাহার লিজা ও বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সতেজ চাকমা।

পরিদর্শন শেষে মতবিনিময়কালে রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা আপনাদের সংকটে পাশে দাঁড়াতে এসেছি। আপনারা যেন নিরাপদে বসবাস করতে পারেন, সে জন্য আমরা কাজ করবো। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ইতিবাচক।

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, কোনো নাগরিক যেন এভাবে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, গারো, কোচ ও বর্মনসহ স্থানীয় আদিবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা জরুরি, যাতে তাঁদের ভূমি ও নিরাপত্তা নিশ্চিত হয়।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কুড়াগাছা ইউনিয়নের ইউপি সদস্য অর্চনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মর্নিংটন চিরান এবং ধরাটি-মমিনপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক চন্দন চিরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার