• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান

   ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পি.এম.
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক 

শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারেক রহমান, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। 

রোববার (২৬ জানুয়ারি) বিকালে সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ,  ড্যাব ও ছাত্রদল কতৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাই স্বাবলম্বী। ধারকর্য করে আমাদের দেশের বাহির থেকে শিল্পী আনার দরকার নাই।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন আমাদের ডানপাশে দিল্লি বা বামপাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ  বামেও বাংলাদেশ সামনে ও বাংলাদেশ পেছনেও বাংলাদেশ। 

৭ জানুয়ারি ডামি নির্বাচনের কথা উল্লেখ করে আউয়াল বলেন,  তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ৯৫% মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষ জন তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। শেখ হাসিনার দোসরা আবারও পুনর্বাসনের চেষ্টা করছে।

এসময় চারশতাধিক অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাকিল মাহমুদ, ডাঃ আব্দুল্লাহ আকাশ, ডাঃ জাহিদ, ডাঃ কাউসার, ডাঃ ইকরাম জাকির, ডাঃ আবু রিফাত। 

আরও উপস্থিত ছিলেন  মেডিকেল কলেজ ছাত্রদল এর নেতা নিয়াজ মাখদুম রাফি, সুলতান মাহমুদ, ফাহিম শাহারিয়ার, লাবিব আকন্দ, শাহ নেওয়াজ সহ অনন্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/মিনহাজ/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম