• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১১:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক মামলার রায়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছেন।

আদালতের এ সিদ্ধান্তের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে আদালতের নির্দেশনার কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে ছিল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এ সংকট মোকাবিলায় সরকার প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়। তবে বিচারাধীন বিষয় থাকায় পুরো প্রক্রিয়া আটকে যায়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
মাদ্রাসার ১৩ শিক্ষকের এমপিও বাতিল, ফেরত দিতে হবে টাকা
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, সব বোর্ডে একই প্রশ্নপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
১০৬ বছরে প্রাচ্যের অক্সফোর্ড