• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পবিত্র পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা তুলনামূলক ধীরগতির হওয়ায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মুরগি-ডিমের দাম বৃদ্ধি, সেমাই-চিনির বাজার তুঙ্গে
ঈদে মুরগি-ডিমের দাম বৃদ্ধি, সেমাই-চিনির বাজার তুঙ্গে
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
বাড়ল দেশের রিজার্ভ
বাড়ল দেশের রিজার্ভ