• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (১৬ মার্চ) থেকে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন নিয়মিত চলবে এবং এ সময়ের মধ্যে সাপ্তাহিক বন্ধ কার্যকর থাকবে না। তবে ঈদ শেষ হওয়ার পর আগের নিয়ম অনুযায়ী ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ পুনরায় চালু করা হবে।

এ সময় স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়। এ জন্য জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে না পারে।

এছাড়া নাশকতার আশঙ্কা মোকাবিলায় চলন্ত ট্রেন, স্টেশন এলাকা এবং রেললাইনের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী