• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বন্ধ হওয়া কারখানা ছয় মাসের মধ্যে চালু

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো দ্রুত চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে এসব কারখানা পুনরায় চালু করা হবে।

গতকাল ঢাকার বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে শ্রমিক অসন্তোষ নিরসনে করণীয় ঠিক করতে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।

সভায় মাহদী আমিন বলেন, “আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলব।” তিনি আরও জানান, শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধানে কঠোর নজরদারি চালানোর জন্য প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে ২ হাজার ১২৭টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬৪টি কারখানা, অর্থাৎ ৯২.৩৪ শতাংশ, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। পাশাপাশি ১ হাজার ৫৩৫টি কারখানা বা ৭২.১৭ শতাংশ কারখানা ইতোমধ্যে ঈদের বোনাস দিয়েছে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের মোট ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারির বেতন দিয়েছে এবং ৬০৪টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে।

তিনি আরও বলেন, “যেহেতু অধিকাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে আমরা আশা করি কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক